এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা (রঃ) এর মুনাজেরা
একবার আল্লাহর অস্তিত্বে অস্বিকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা (রঃ) এর মুনাজেরা হয়েছিল। মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা। এতবড় ইমামের সাথে এ গুরুত্বপুর্ণ বিষয়ের মুনাজেরা দেখার জন্য শত্রু-মিত্র সবাই যথা সময়ে মুনাজেরার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথা সময়ে পৌছে গেল। কিন্তু হযরত ইমাম আযম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তশরীফ আনলেন। নাস্তিক পন্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জংগল দিয়ে আশার সময় একটা অদ্ভুত ঘটনা চোখে পড়লো। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁরিয়ে ছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল। এরপর নিজেই তক্তায় পরিনত হলো, অতপর সেই তক্তাগুলি নিজেই একটি নৌকা হয়ে গেল, এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপার যাত্রী আনা নেয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভারা আদায় করতে ছিল। এ দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পন্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বললো, আপনার মত একজন বুজুর্গ ইমামের পক্ষে এ রকম জঘন্য মিথ্যা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোন কারিগর না থাকলে, এরকম কাজ কিছুতেই হতে পারেনা।হযরত ইমাম আযম বললেন, এটাতো কোন কাজই না। আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতে হয়। এ পৃথিবী, এ আসমান, এ চাঁদ, সুর্য, তারকারাজি, বাগান সূমহ, রং বেরং এর নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এ পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সব কিছু কোন সৃষ্টি কর্তা ব্যতীত এমনিতে হয়ে গেছে। যদি একটি নৌকা কোন কারিগর ছাড়া এমনিতে তৈরী হয়ে যাওটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবী সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরী হয়ে যাওটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পন্ডিত তাঁর বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল।
(তাফসীরে কবীর ২২১ পৃঃ ১ম জিলদ)
সবকঃ এ বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম আল্লাহ। আল্লাহর অস্তিত্বের অস্বিকার যুক্তিরও বিপরীত।
No comments