বিনা পরিশ্রমের ব্যবসা

এক বুযুর্গের একটি ঘটনা আছে।
এক ব্যক্তি তাঁকে প্রায়ই গালি দিত। যতবার গালি দিত বুযুর্গ ততবারই তার বাড়ীতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। এক দিন লোকটি ভাবলো তিনিতো আমার উপকারই করছেন সুতরাং তাঁকে গালি দেয়া উচিৎ নয়। এই ভেবে সে গালি দেয়া বন্ধ করে দিলো। সে দিন থেকে বুযুর্গও তাকে টাকা পাঠানো বন্ধ করে দিলেন। লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে বুযুর্গ বলেন, "ভাই, ব্যবসায়ের তো এটাই নিয়ম। দিতে হবে এবং নিতে হবে। তুমি এতদিন আমাকে মাল দিয়েছো আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি। এখন তুমি দেওয়া বন্ধ করে দিয়েছো তাই আমিও দেওয়া বন্ধ করে দিয়েছি।" লোকটি বলল, 'কৈ আমি তো কখনো আপনাকে কিছু দিতাম না'। বুযুর্গ বললেন, 'তুমি যতদিন আমাকে গালি দিয়েছো ততদিন তোমার এবাদতের সওয়াব আমি পেতাম। বিনা পরিশ্রমে আমার অনেক সওয়াব জমা হতো। এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ ফলে আমার আর সেই উপকার হয় না। তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি।'
----আল এফাযাতুল ইয়াওমিয়্যাহ্ খন্ড-৪ পৃ-১৮৬

No comments

Powered by Blogger.